1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৮ জনে পাস একজন, ক্যাম্পাসে বনভোজনের আয়োজন ‘গর্বিত’ অধ্যক্ষের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ সময় দর্শন

এবারের এইচএসসি পরীক্ষায় জামালপুরের বকশীগঞ্জের রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষার ফল প্রকাশ হয়। ফল বিপর্যয়ের পরেও বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে বনভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ আবু খালেদ মো. আমীন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

জানা যায়, জেনারেল শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় পাঁচটি কলেজ রয়েছে। পাঁচটি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ওই কলেজ থেকে এইচএসসি পাস করেছেন মাত্র একজন।

একজন পরীক্ষার্থী পাস করলেও কলেজের অধ্যক্ষের কোনো অনুশোচনা নেই। বরং তিনি এই ফলাফলে গর্বিত বলেই জানান। যার কারণে বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বনভোজনের আয়োজন করেছেন তিনি। রয়েছে বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম।

কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন বলেন, ‘সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভেতরে বনভোজনের আয়োজন করা হয়েছে। ফলাফল খারাপ হতেই পারে, তাই বলে পূর্বনির্ধারিত বনভোজন তো বন্ধ করার দরকার নেই। ’

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, ‘সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের। কলেজ সাধারণ শিক্ষা বোর্ডের, কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল এত খারাপ করার পরেও কলেজ ক্যাম্পাসে তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu