1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলার পদোন্নতির কারণে এসপির বিদায় ও নবাগত পুলিশ সুপারের যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৯৫ সময় দর্শন
পদোন্নতির কারণে এসপির বিদায় ও নবাগত পুলিশ সুপারের যোগদান sadhin banglatv

পটুয়াখালী জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহর পদোন্নতি জনিত কারণে নতুন কর্মস্থল যোগদানের লক্ষ্যে পটুয়াখালী জেলা পুলিশ থেকে বিদায় জানানো হয়েছে।

একই সময়ে পটুয়াখালী জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দিন ব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের বিদায় ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে বিদায়ী পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব শহীদুল্লাহ্ কে গার্ড অব অনার প্রদান শেষে পুষ্প সজ্জিত গাড়িতে রশি দিয়ে টেনে পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স সম্মুখ রাস্তা হতে মূল ফটক পর্যন্ত এগিয়ে দেন জেলা পুলিশে তার সহকর্মীরা।

এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পুলিশ সুপার।

এসময় তাকে পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনাল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কলাপারা সার্কেল মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়ার সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল শাহেদ অহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল মোরশেদ তোহাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্মতাবৃন্দ।

বিদায়ী পুলিশ সুপার পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগীয় রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত ডিআইজি অফিসে যোগদান করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu