1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ সময় দর্শন
রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ sadhinbanglatv

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এদিকে, এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ ৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

মোট ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করলেও অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৭০০ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন।

৬৬ হাজার ৯৪৩ জন ছাত্র এবং ৫৯ হাজার ৭৫৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ।

এবারে জিপিএ প্রাপ্ত ২১ হাজার ৮৫৫ জনের মধ্যে ৯ হাজার ৮৯৭ জন ছাত্র এবং ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী। আগের বছরের তুলনায় কমেছে পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা।

২০১ কেন্দ্রে ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একজনও পাস করেনি ৯টি কলেজে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu