1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী পালিত

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক আলতাফ মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধাভরে পালন করা হয়।

২০১৬ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। গলাচিপা সাংবাদিকদের আয়োজনে গলাচিপা প্রেস ক্লাবে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আলতাফ মাহমুদের জন্ম ১৯৫৪ সালে পটুয়াখালীর গলাচিপার ডাকুয়া গ্রামে।

সাংবাদিকতায় স্মাতকোত্তর শেষে ১৯৬৮ সালে পয়গাম পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন তিনি। স্বাধীনতার পর তিনি দৈনিক স্বদেশ, দৈনিক কিষাণ ও সাপ্তাহিক খবরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ দৈনিক ডেসটিনির নির্বাহী সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ। স্মরণসভায় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, কালের ছবি পত্রিকার গলাচিপা প্রতিনিধি রফিকুল ইসলাম রুবেল, দৈনিক যায়যায় দিনের গলাচিপা প্রতিনিধি রিয়াদ হোসাইন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের গলাচিপা প্রতিনিধি সঞ্জিব দাস প্রমুখ।

এ সময় গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, আলতাফ মাহমুদ ছিলেন অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ও পাঁচবার ডিইউজেতে সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। এ নেতার কোন মৃত্যু নেই। তিনি চিরদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাকে আমরা শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu