1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকার দুটি বিষয়ের খুব ক্ষতি করেছে: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ সময় দর্শন
sadhinbanglatv

বর্তমান সংকট থেকে উত্তরণের পথ জনগণই দেখাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই সরকার কিছুতেই যাবে না, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব।

আজকে এই সরকার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘সব রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এই সরকারের পতন ছাড়া এই রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, এই রাষ্ট্র কাঠামোর জন্য এই সরকারকে বিদায় জানাতে হবে। আরও ঐক্যবদ্ধ হয়ে জনগণই পথ দেখাবে। এখান থেকে বের হতেই হবে। ’

মির্জা ফখরুল বলেন,‘ এই সরকার দুটি বিষয়ের খুব বেশি ক্ষতি করেছে। একটা হচ্ছে, রাজনৈতিক। আর দ্বিতীয়টি হচ্ছে, সাম্যের ওপর ভিত্তি করে যে অর্থনীতি হওয়ার কথা, সেটিও এই সরকার ধ্বংস করেছে। দেশে গরীব আরও গরীব হচ্ছে, বড়লোক আরও বড়লোক হচ্ছে। ’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সব রাজনৈতিক দল এই স্বৈরাচার সরকারের পতনের লক্ষ্যে কাজ করছে। ওদিকে ক্ষমতাসীন জোটের অনেকে বেরিয়ে গেছে। ক্ষমতাসীনদের আচরণ দেখলে মনে হয়, তারাই কেবল রাজনীতি বোঝে। ’

মানুষ ক্ষমতার পরিবর্তন চায় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, ‘এই সরকার ফ্যাসিস্ট। বিএনপি যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা দিয়েছে, এত স্পস্ট করে আগে কখনো বিষয়টি উত্থাপন হয়নি। মানুষ একটা পরিবর্তন চায়। আর বিএনপির কর্মসূচিতে মানুষ বিশ্বাস রাখতে শুরু করেছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu