1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘এবার হামলা হলে পাল্টা জবাব’, হিরো আলমের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ সময় দর্শন
sadhinbanglatv
ছবি নির্বাচনী প্রচারণা হিরো আলম

বগুড়ার শূন্য দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার দিনব্যাপী বগুড়ার বিভিন্ন এলাকায় তিনি ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় হিরো আলাম বলেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে তার ওপর যদি কোনো প্রকার হামলা হয় তাহলে পাল্টা হামলা করা হবে। কোনো অপ্রীতিকর ঘটনা আমরা মেনে নেবো না।

এবার আমাদের ওপর কেউ হামলা করলে তার পাল্টা জবাব আমরা দেব। নেতাকর্মীও বেশি রয়েছে তাই ভয়ের কিছু নেই। ’
তিনি বলেন, ‘গত ২০১৮ সালের নির্বাচনে আমার ওপর হামলার ঘটনা ঘটেছিল। এই নির্বাচনে আমরা অবাদ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সাধারণ জনগণ যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি বগুড়াবাসী আমাকে বিপুল ভোটে জয়ী করবে বলে আমি আশা করছি। বগুড়ার মানুষ এতদিন শিল্পপতি, কোটিপতি ও বড় বড় নেতাদের এমপি নির্বাচিত করেছেন। কিন্তু বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। তাই বগুড়াবাসী জোট বেঁধেছে আমাকে ভোট দেওয়ার জন্য। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। ’

‘আমার চেহারা খারাপ, টাকা-পয়সা নেই তারপরেও ভোটাররা আমাকেই ভোট দেবে। সুন্দর চেহারা হলেই উন্নয়ন করা যায় না। মানুষকে ভালোবাসতে হয়। আর মানুষকে ভালোবাসার যোগ্যতা যার আছে সেই এলাকার উন্নয়ন করে। আমি নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পা ছুয়ে বলবো আপনি বগুড়ার উন্নয়নে আমাকে সহযোগিতা করেন। তিনি আমার কথা অবশ্যই শুনবেন। ’

উল্লেখ্য, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রম) আসনে ‘সিংহ’ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu