1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফুল বিক্রেতা কিশোরীকে ধর্ষণের পর হত্যা

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৯ সময় দর্শন

মীম (১৫) নামের এক ফুল বিক্রেতা কিশোরীকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পাশে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত শনিবার গভীর রাতে পুলিশ অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত আবুল খায়ের (৩০) নামের এক যুবককে ঘটনার দিন রাতেই পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে গতকাল রোববার আসামি আবুল খায়েরকে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালতে তোলা হলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই কমল কৃষ্ণ  সাহা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি আবুল খায়ের মীমের সঙ্গে কথা আছে বলে গত শনিবার রাত আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়।

মীমের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে তেলশা মাজারের কাছে যায়। সেখানে গলায় ওড়না পেঁচানো ও বিবস্ত্র অবস্থায় মীমকে পাওয়া যায়। কাছেই আবুল খায়েরকে পেয়ে স্থানীয় লোকজন মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা কমল কুমার সাহা জানান, মীমের লাশের সুরতহাল রিপোর্টে গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

মীমের বান্ধবী নাসিমা জানান, ‘মীমের বাবা রিকশাচালক। তাঁরা থাকেন কামরাঙ্গীর চর ঝাউচরে বাজারের পাশে। অনেক বছর ধরে তারা শহীদ মিনার এলাকায় একসঙ্গে ফুল বিক্রি করত। দুই ভাই এক বোনের মধ্যে মীম বড় ছিল। গত শনিবার রাত ১২টা পর্যন্ত মীমসহ আমার বান্ধবীরা একসঙ্গে শহীদ মিনার এলাকায় ঘোরাঘুরি করি। এরপর আমি বাসায় চলে গেলেও অন্য বান্ধবীরা শহীদ মিনার এলাকায় ছিল। সকালে মীমের মৃত্যুর খবর পাই।’

মীমের মা জানান, মীম আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় ঘুরে ঘুরে ফুল বিক্রি করত। অনেক দিন পর গত শনিবার সে বান্ধবীদের সঙ্গে বের হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu