1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি- কাজী জাফরউল্লাহকে নিক্সন চৌধুরী

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৭ সময় দর্শন

ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে উদ্দেশ করে বলেছেন, আসুন দেশ ও জনগণের জন্য রাজনীতি ও উন্নয়ন দুইজনে মিলে একত্রে করি। অভিমান করে দূরে থাকবেন না।

তিনি বলেন, ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগের একটি কর্মীও আওয়ামী রাজনীতির বাইরে নেই। তারা সবাই আমার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন। অতীতেও উক্ত আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল; এখনও এ আসনটি আওয়ামী লীগের ঘাঁটিই রয়েছে।

তিনি আরও বলেন, মাঝখানে জনগণ শুধু নৌকার মাঝি পরিবর্তন করে তাদের উন্নয়ন ও মূল্যায়ন ফিরে পেয়েছে। আজ  প্রধানমন্ত্রী আমাকে সংগঠন চালানোর জন্য যে পদে অধিষ্ঠিত করেছে সেই একই পদে আপনিও রাজনীতি করছেন। তাহলে আর কেন হানাহানি মারামারি? আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

রোববার বিকালে ভাঙ্গা পৌরসভার মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু রেজা মো. ফয়েজ তার পরিষদের ১২ জন কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সির যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।

বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি নিক্সন চৌধুরীর রাজনীতির আদর্শের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফুলের নৌকা তার হাতে তুলে দিয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিক্সন চৌধুরী এ সময় হাজারও জনতার উদ্দেশ্যে বলেন, এতদিন ফরিদপুর-৪ আসনকে দুটি ভাগে বিভক্ত করে রাখা হয়েছিল। আজ  মেয়র মহোদয়ের যোগদানের মাধ্যমে একটি প্ল্যাটফর্মে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সব নেতাকর্মী আজ এক মঞ্চে উপস্থিত হয়েছে। সবার মুখে একটাই দাবি কাজী জাফরউল্লাহ আর আপনি অভিমান করে দূরে থাকবেন না। প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে সব কিছু ভুলে আসুন একসঙ্গেই পথ চলি।

অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আবু রেজা মো. ফয়েজ বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্রকে আমরা কাছে পেয়েছি। তিনি ফরিদপুর-৪ আসনের এমপি হওয়ার পর থেকে যেভাবে উন্নয়ন ও কর্মীদের মূল্যায়ন করেছেন তা প্রশংসার দাবিদার। তিনি পরীক্ষিত নেতা, তার সঙ্গে রাজনীতি করে দেশ ও দশের সত্যিকার উন্নয়ন সম্ভব। তাই আগামীতে তাকে নিয়েই রাজনীতি করে ভাঙ্গা পৌরসভার ব্যাপক উন্নয়ন করতে চাই।

যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই সভাস্থল ভাঙ্গা পৌরসভার পৌর ভবন চত্বরের সভামঞ্চে হাজারও নেতাকর্মী জড়ো হতে থাকেন। বিকালে সভাস্থলে এমপি নিক্সন চৌধুরী সভামঞ্চে আসন গ্রহণ করলে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, জেলা পরিষদের প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর ওমর ফারুক হবি, কাউন্সিলর বজলু মাতুব্বর, সাবেক কাউন্সিলর আবুল কালাম মাতুব্বর, কাউন্সিলর ওমর খরাতি, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি ও সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu