1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেখ হাসিনা-মোদির ঢাকায় বৈঠক হতে পারে ২৭ মার্চ

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৭ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ঢাকায় পরিকল্পিত দ্বিপক্ষীয় বৈঠকটি আগামী ২৭ মার্চ অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাসুদ বিন মোমেন। দেশে ফিরে আজ রোববার তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সচিব বলেন, ‘যেহেতু ভারতের প্রধানমন্ত্রী ২৫ বা ২৬ মার্চ এখানে আসার কথা রয়েছে, সেহেতু আমরা তাদের দ্বিপক্ষীয় আলোচনা ২৭ মার্চ করার দিয়েছি।’

পররাষ্ট্র সচিব বলেন, মোদি ২৬ মার্চ সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দেবেন। তিনি জানান, প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকা সফর করবেন। ফেব্রুয়ারির শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া মার্চ মাসে শেখ হাসিনা-মোদি আলোচনার আগে সচিব পর্যায়ের চারটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

চারটি বৈঠকের মধ্যে স্বরাষ্ট্র, বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে বৈঠক ঢাকায় এবং যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র সচিব আরও বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনার সময় স্বাক্ষরিত হতে যাওয়া চার-পাঁচটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, ‘আমরা সচিব পর্যায়ের চারটি বৈঠক থেকে সমঝোতা স্মারক বিষয়ে আমাদের প্রস্তুতিমূলক কাজে গুরুত্বপূর্ণ ইনপুট প্রত্যাশা করছি।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu