1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন যুক্ত হলেন যারা, বাদ পড়লেন যারা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ সময় দর্শন
sadhinbanglatv

২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান, বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়।

তিন ফরম্যাটের জন্য ৬ টি ভিন্ন ক্যটাগরিতে ২১ জন ক্রিকেটার আছেন এই চুক্তিতে। আগেরবার থাকা ৪ জন বাদ পড়েছেন এবার; সমান ক্রিকেটার জায়গা পেয়েছেন নতুন করে।

 

লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ- এই চার ক্রিকেটার আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। আগেরবার এই তালিকায় ছিলেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও।

মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন, বাকি দুই ফরম্যাটে আছেন তিনি। গত বছর দুর্দান্ত পারফর্ম করে এবার তিন ফরম্যাটের জন্যই চুক্তিবদ্ধ হলেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম আছেন ওয়ানডে ও  টি-টোয়েন্টি ক্যাটাগরিতে। শুধু ওয়ানডেতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাইম শেখ; এই চার ক্রিকেটার বাদ পড়েছেন এবার। নতুন করে যুক্ত হয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান,হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

২০২৩ সালের ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা: 

সব ফরম্যাট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান।

শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।

শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu