1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘কেউ নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ সময় দর্শন
sadhinbanglatv

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, দলের মধ্যে পদ পদবি নিয়ে কেউ নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।  

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে এবং আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম কামাল হোসেন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশে মদ-জুয়া বন্ধ করে ছেলেন কিন্তু জিয়াউর রহমান তা আবারও তা চালু করেন।

তিনি বলেন, বিএনপি বলেছিল আওয়ামী লীগকে ভোট দিলে মসজিদে আর আজান শোনা যাবে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেষ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। নির্মিত হয়েছে পদ্মা সেতু, চালু হয়েছে মেট্রোরেল, ইতিমধ্যে নির্মিত হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দুইশত মসজিদ। আর বিএনপির আমলে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের জন্য ২১জনকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারা দেশের উন্নয়ন চায় না, মানুষের কল্যাণ চায় না বলেই আগুন সন্ত্রাসের সৃষ্টি করেছিল।

মতবিনিময় সভায় এস এম কামাল হোসেন বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu