1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ নারীসহ ১১ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১১১ সময় দর্শন
sadhinbanglatv

অনৈতিক কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার সেলিনা ও দৌলতদিয়ার বঙ্গজপাড়ার রাশীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৬ নারী ও ৫ পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেলিনা ও রাশিদা ওরফে রাশী বিভিন্ন বয়সের মেয়েদের নিয়ে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিল। মাঝে মধ্যে প্রশাসনের হাতে ধরা পড়লেও কদিন পর জামিনে বের হয়ে আবারও এই পেশায় ফিরে আসে। মঙ্গলবার বিকেলে শহরের হকপাড়ার সেলিনার বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চার জনকেই তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরদিকে সন্ধ্যার পর শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার রাশিদা খাতুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রাশিদাসহ সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া বলেন, দুটি বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত তারা নিজের বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। দুই বাড়িতে অভিযান চালিয়ে দুই মূলহোতাসহ ১১ জনকে আটক করা হয়। এর আগেও সেলিনাকে একাধিকবার আটক করা হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu