1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফসলি জমিতে বালু-মহাল তৈরীর ঘোষনা, বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৯০ সময় দর্শন

লালমনিরহাটের হাতীবান্ধার প্রায় তিন একর ফসলি জমিতে বালু-মহাল ঘোষনা এবং তা চালুর প্রক্রিয়া বন্ধের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন স্থানীয় তিন শতাধিক কৃষক।

শনিবার (১৪ জানুয়ারি) উপজেলায় বিকেলে উত্তর পারুলিয়া চরে কৃষকরা ফসলি জমি রক্ষার দাবী জানিয়ে তাদের বাপ দাদার ভিটেমাটি রক্ষায় এ মানববন্ধন করে তারা।।

মানববন্ধনে কৃষকরা বলেন, ১৯৪০ ও ১৯৬০ সালের রেকর্ডে আমাদের নাম রয়েছে। এই জমিতে আমাদের অনেকের বসতভিটেও রয়েছে। সেই চরে ভুট্টা, মরিচ, পিঁয়াজ, আলু, রসুনসহ নানাবিধ ফসল ফলানো হয়। যা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে কোন ভাবে বেঁচে রয়েছি। কিন্তু হঠাৎ করে সেই জমিতে সরকার বালু মহাল ঘোষনা দেয় এবং তা বাস্তবায়নে পক্রিয়া শুরু করে। আমাদের ওই জমি গুলোতে বালু-মহাল নির্মান করা হলে আমরা পরুবার পরিজন নিয়ে পথে বসে যাব। তথ্য ভুল করে স্থানীয় প্রশাসন ১৯৯০ সালের রেকর্ডে ১নং খাস খতিয়ানভুক্ত করেছেন। আমরা ওইসব জমিতে বালু-মহাল করার প্রক্রিয়া বন্ধ ও রেকর্ড সংশোধনের দাবি করছি।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ‍মুজিবুল আলম সাদাত, স্থানীয় কৃষকদের মধ্যে হুমায়ুন কবির, মনিরুজ্জামান, দেবাশীষ রায়, জাদু মিয়া, শফিকুল ইসলাম, ইব্রাহীম, দেলোয়ার হোসেন প্রমুখ।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বালু মহাল চালু করে সঠিকভাবে বালু বিনিময় করে সরকারের রাজস্ব বাড়াতে ভূমি মন্ত্রণালয় থেকে চাহিদার প্রেক্ষিতে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বিআরএসে খাস খতিয়ানভুক্ত তিস্তার চরাঞ্চলের কয়েকটি স্থানে বালু-মহাল করার পরিকল্পনা করা হয়েছে। কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে সমন্বয় করে বালু মহাল চালু হবে। এ ক্ষেত্রে প্রত্যেকটি দফতরের মতামত নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu