Dhaka 8:23 am, Sunday, 14 June 2026

আরও এক দফা কমলো পেঁয়াজের দাম

আরও এক দফা কমলো পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। কোনো কোনো ব্যবসায়ী দুই কেজি পেঁয়াজের দাম ৫৫ টাকাও রাখছেন। অপরদিকে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি ২৫ টাকা বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দামের বিষয়ে কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী মো. রুবেল মিয়া বলেন, এখন দেশি পেঁয়াজের ভরা মৌসুম। বাজারে দিন দিন ভালো মানের দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ছে। এ কারণে দামও কমছে।

তিনি বলেন, এখন পেঁয়াজ সস্তা। এক পাল্লা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এক সপ্তাহ আগেও যা ১৫০ টাকায় বিক্রি করেছি।

মালিবাগ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এই পেঁয়াজ এক সপ্তাহ আগে ৩৫ টাকায় বিক্রি করেছি। পাইকারিতে দাম কমায় এখন আমরাও কম দামে বিক্রি করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

আরও এক দফা কমলো পেঁয়াজের দাম

আপডেটের সময় : 04:46:14 pm, Saturday, 30 January 2021