1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ময়মনসিংহে আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা, বাস ভাঙচুর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ সময় দর্শন

ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচির সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়াও বিএনপির নেতাকর্মীদের বহনকারী দুটি বাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিএনপির গণঅবস্থান কর্মসূচি মঞ্চের ২০০ গজ দূরে নগরীর গোলপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি স্থলে আসার পথে গোলপুকুরপাড় এলাকায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা করে।

পরে আমাদের নেতাকর্মীদের ধাওয়ায় তারা পিছু হটেছে।

 

তিনি আরও বলেন, সকাল ১১টার দিকে নগরীর জুবলীঘাট সড়কে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে কিশোরগঞ্জ থেকে আসা বিএনপির নেতাকর্মীদের বহনকারী দুটি বাসে আওয়ামী লীগ নেতাকর্মীরা হকিস্টিক ও দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এসময় দুটি বাস ভাঙচুর করা হয়।

তবে পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি বলেন, কোনো হামলা বা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কি না তা আমার জানা নেই। আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে সভা করছি। আমাদের কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, আমি সকাল থেকেই বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি। ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনার কথা শুনেছি। কিন্তু এ ঘটনার সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu