1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘মেঘনা ক্লাউড’ হতে যাচ্ছে দেশের প্রথম ডাটা ক্লাউড সেন্টার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ সময় দর্শন

মেঘনা ক্লাউড’ নামে বাংলাদেশে প্রথম ইন্টারনেটভিত্তিক ডাটা ক্লাউড সেন্টার চালু হতে যাচ্ছে। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) ও জেনেক্সট টেকনোলজি এ নিয়ে এক চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার (৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, এই যৌথ উদ্যোগটি ‘মেড ইন বাংলাদেশ ক্লাউড’ এর অধীনে চালু হবে। যার ফলে দেশের তথ্য দেশের মধ্যে সংরক্ষণ করা সম্ভব হবে।

এটা চালুর পর বিদেশী ডাটা স্টোরেজ সুবিধার উপর নির্ভর করতে হবে না আর। এর মাধ্যমে সরকার অন্যান্য দেশ থেকে ক্লাউড প্রযুক্তি ক্রয় এবং ব্যবহার করে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে।

 

এর মাধ্যমে বাংলাদেশে সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানকে সেবা প্রদান করা সম্ভব হবে। সেইসাথে ডাটা সেন্টার ইন্ডাস্ট্রির পাশাপাশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিডিসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ চৌধুরী এবং জেনেক্সট টেকনোলজির চেয়ারম্যান তৌহিদুল ইসলামের মধ্যকার এ চুক্তি স্বাক্ষর আয়োজনে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu