1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে কৃষক আন্দোলনের মাত্রা বেড়েছে

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৫০০ সময় দর্শন

নতুন কৃষি আইনে ১০ কোটির বেশি নাগরিক উপকার পাবেন বলে জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে আন্দোলনরতদের সঙ্গে নতুন করে যোগ দিচ্ছে হাজারো কৃষক। বেড়েছে আন্দোলনের মাত্রাও। কৃষকদের সমর্থনে জীবনের শেষ অনশনে বসার ঘোষণা দিয়েছেন সামাজিক আন্দোলনকর্মী আন্না হাজারে।

শুক্রবার থেকে শুরু হওয়া ভারতের বাজেট অধিবেশনে শুরু থেকেই আলোচনায় কৃষি আইন। ওই আইনের পক্ষে জোরালো বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিন্দা জানান প্রজাতন্ত্র দিবসে কৃষি আন্দোলনের। এমনকি কৃষি আইনের ফলে কৃষকদের সুবিধার কথাও তুলে ধরেন তিনি।

নতুন ৩টি আইনের ফলে দেশের ১০ কোটির বেশি মানুষ উপকৃত হবেন। কয়েকটি রাজ্য সরকারও কৃষি আইনের প্রশংসা করেছেন। আর লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।সংসদে ঐক্যবদ্ধ ছিলেন বিরোধী নেতারা। তৃণমূল, কংগ্রেস-সহ ১৮টি বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে।

এদিকে তিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। বৃহস্পতিবার রাত থেকেই দিল্লির উপকণ্ঠে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়েছে আরও কয়েক হাজার কৃষক। কয়েকটি  স্থানে কৃষকদের সাথে পুলিশের সংঘর্ষও হয়।

কৃষকদের সমর্থনে ৩০ জানুয়ারি থেকে অনশনের ঘোষণা দিয়েছেন সামাজিক আন্দোলনকর্মী আন্না হাজারে। আর এটিই তার  জীবনের শেষ অনশন হতে যাচ্ছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu