1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২০২২ সালে রেকর্ড গাড়ি বিক্রি করেছে টেসলা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬৫ সময় দর্শন

গত বছর অর্থাৎ ২০২২ সালে রেকর্ড গাড়ি বিক্রি করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সর্বশেষ বছরে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ১৩ লাখ গাড়ি, যা ২০২১ সাল থেকে ৪০ শতাংশ বেশি। খবর বিবিসির।

২০২২ সালে সর্বশেষ তিন মাসে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানটি চার লাখ পাঁচ হাজার গাড়ি বিক্রি করেছে।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের পূর্বাভাস অনুযায়ী, সবশেষ তিন মাসে টেসলা চার লাখ ৩০ হাজার গাড়ি সরবরাহ করবে।

মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনীতি মন্দার ঝুঁকিতে রয়েছে। মূল্যস্ফীতি হচ্ছে সব দেশেই। সুদের হারও বাড়ছে। এমতাবস্থায় গাড়ির চাহিদা কমে যাবে বলে ধারণা করছিল বিশেষজ্ঞরা। তবে তাদের ধারণাকে ভুল প্রমাণিত করেছে টেসলা।

বিনিয়োগকারীদের উদ্দেশে করে টেসলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, মহামারি ও চীন থেকে বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ কম হওয়ার জন্য বছরব্যাপী চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে আমাদের। তবে গত বছর আমরা রেকর্ড গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছি।

এদিকে, গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ টেসলাকে ২২ কোটি ডলার জরিমানা করার কথা জানিয়েছে। নিজেদের ফিচার অতিরঞ্জিত করে গাড়ি বিক্রি ও তা গ্রাহকদের কাছে প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের এই জরিমানা করা হয় বলে জানিয়েছে কোরিয়ার বাণিজ্য কমিশন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি টেসলা কর্তৃপক্ষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu