1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নির্জন নিরালা জীবনে কেউ কেউ ভালোবেসে আসে: তসলিমা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১১ সময় দর্শন

বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন। বহু বছর ধরেই দেশ থেকে দূরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। তবে যেকোনো ইস্যুতেই তিনি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি ঢালিউড দম্পতি পরীমনি ও শরীফুল রাজের বিচ্ছেদ ইস্যুতে মুখ খুলেছেন লেখিকা।

এর আগেও নানা ইস্যুতে পরীমনির পাশে দাঁড়িয়েছিলেন তিনি।  

পরীমনির সঙ্গে নিজের তুলনা টেনে তসলিমা সামাজিক মাধ্যমে লেখেন, ‘পরীমনির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়। ‘

তসলিমা পরীকে সাহস জুগিয়ে আরও লেখেন, পরীমনি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

গতকাল সোমবার নিজের ভেরিফায়েড পেজবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন এই লেখিকা। আর ক্যাপশনে লেখেন, ‘আমার কোনও পার্টি নেই, জাঁকালো উৎসব নেই, ওয়াইন শ্যাম্পেন নেই, নাচ, গান, হৈ-হুল্লোড় নেই।

তিনি আরও লেখেন, ‘নির্জন নিরালা জীবনে কেউ কেউ ভালোবেসে আসে। তাদের সঙ্গে  কিছুটা ক্ষণ কেটে যায়। বছরের প্রথম দিনের সঙ্গে পার্থক্য নেই অন্য কোনো দিনের। ‘

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu