1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিদ্যালয়ের নথিপত্র ও শিক্ষা উপকরণ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৪৫ সময় দর্শন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের দাপ্তরিক সব নথিপত্র, আসবাবপত্র, শেখ রাসেল কর্নার এবং সব শিক্ষা উপকরণ পুড়ে গেছে। এমনকি অফিস কক্ষ সংলগ্ন প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের মাদুরসহ সব শিক্ষা উপকরণও আগুনে পুড়ে যায়।

শনিবার (১ জানুয়ারি) রাতে বিদ্যালয় অফিস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলা থেকে পাঠ্যবই এনে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে রেখে দিই। সকালে গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম আমাকে সংবাদ দেন যে, আমার বিদ্যালয় আগুনে পুড়ে গেছে। আমি এসে দেখি অফিস কক্ষ এবং প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের সব কাগজপত্র ও শিক্ষা উপকরণ পুড়ে গেছে। রাতের অন্ধকারে কে বা কারা আগুন দিয়েছে জানি না। তবে প্রতিষ্ঠার পর থেকে এলাকার কয়েকজনের সঙ্গে এ বিদ্যালয় নিয়ে দ্বন্দ্ব চলছে। বিদ্যালয় নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল ওয়াকিল ওই বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরে শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন শ্রেণির ৫২ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে নিয়ে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেন। একই সঙ্গে প্রধান শিক্ষককে থানায় সাধারণ ডায়েরি করার নির্দেশ দেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় রোববার (১ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, শনিবার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন। আমি তাকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি। আর ওসিকে বলেছি, অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu