1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার আইস জব্দ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ সময় দর্শন

কক্সবাজারের টেকনাফে লুঙ্গিতে বাঁধা পোটলা থেকে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।  পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নাফ নদী সাঁতরিয়ে মায়ানমারে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ মাদকের মূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ জানুয়ারি) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী এলাকা থেকে ওই মাদক উদ্ধার করা হয়।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাফ নদী হয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় বিজিবি। তখনই ওই এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় তারা লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা ফেলে নাফ নদীতে লাফিয়ে পড়েন। পরে সাঁতরে মিয়ানমারের ভেতরে নাকফোরা এলাকায় পালিয়ে যান।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোটলা তল্লাশি করে এক কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu