1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজের সঙ্গে সংসার ভাঙার কারণ জানালেন পরীমনি

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬ সময় দর্শন

বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। (স্বামী রাজের) তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।

‘ সংসার ভাঙার কারণ এমনটিই জানিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি।

স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ শিগগির হচ্ছেন বলেও জানান পরীমনি। বলেন, ‘আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। ‘

গতকাল শনিবার সকালে গণমাধ্যমে এসব কথা বলেন পরীমনি। তবে শরীফুল রাজ এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি।

ঢালিউড দম্পতি রাজ-পরীর দুষ্টু-মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। তাদের ছোট্ট এক পুত্র সন্তানও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরর এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই স্বামী-সন্তানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শেয়ার করেন পরী। শুক্রবার (৩০ ডিসেম্বর) হঠাৎ বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন আলোচিত এই নায়িকা। তাতে স্তম্ভিত ভক্ত-অনুরাগীরা।

শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পরী লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নাই। ‘

নতুন বছরের শুরুতে আজ রোববার ফের নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেন পরীমনি। সেই ছবিতে দেখা যায়, একটি বালিশ ও বিছানায় রক্তের দাগ।

ছবির ক্যাপশনে লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা! আগামীকাল সংবাদ সম্মেলন…..আসছে। ‘

পরীমনির এই পোস্ট ঘিরে আবার তৈরি হয়েছে রহস্য। তবে কী সত্যিই বিয়ে ভাঙার পথে হাঁটছেন এই নায়িকা নাকি সব ঠিকঠাক করে আবার রাজের সঙ্গেই এক হবেন?

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu