1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বছরের শেষদিনেও মিসাইল পরীক্ষা উ.কোরিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ৩১ ডিসেম্বর (শনিবার) সকালে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে দেশটি। ক্ষেপণাস্ত্রগুলো ৩৫০ কিলোমিটার দূরে জাপান সাগরে আঘাত হানে। খবর আলজাজিরার।

 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপন করা হয়। সকাল ৮টা ১৪ মিনিটে দ্বিতীয় এবং এক মিনিট পর তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপন করা হয়।

তিনটি ক্ষেপণাস্ত্রই রাজধানী পিয়ংইয়ংয়ের শহরতলী থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্ষেপণাস্ত্রগুলো ১০০ কিলোমিটার উচ্চতায় আনুমানিক ৩৫০ কিলোমিটার দূরে জাপান সাগরে আঘাত হানে।  ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথে থাকা জাহাজ ও বিমানকে সতর্কবার্তা প্রেরণ করায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

এ বছর অনেকগুলো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিম জং উনের উত্তর কোরিয়া। শনিবারের ক্ষেপণাস্ত্র তিনটি মিলিয়ে সর্বমোট ৭০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি যার মধ্যে ৮টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

এর আগে গতকাল দক্ষিণ কোরিয়ার আকাশ সীমান্তে ঢুকে পরে উত্তর কোরিয়ার একটি ড্রোন। পরে সেটি ভূপাতিত করতে চেষ্টা করে ব্যার্থ হয় সিওল। পরে ব্যার্থতার জন্য ক্ষমা চায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ ঘটনার পরপরই পিয়ংইয়ংয়ের ওপর নজর রাখতে আরও উচ্চ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu