1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফ্রিতে বিয়ারের বোতল পাচ্ছেন আর্জেন্টাইনরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

এবারের বিশ্বকাপ শুরুর আগে আয়োজক দেশ কাতারকে নিয়ে সমালোচনায় মুখর ছিল ইউরোপিয়ান দেশগুলো। কারণ সমকামীদের ব্যাপারটা মেনে না নেওয়ার পর বিশ্বকাপের মাত্র দুই দিন আগে স্টেডিয়ামে বিয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন কাতার। বিশাল অঙ্কের ক্ষতি সত্ত্বেও ব্যাপারটা মেনে নিয়েছিল বিশ্বকাপের অন্যতম স্পন্সর বিয়ার কোম্পানি বুডওয়েজার।  

স্টেডিয়ামে বিক্রি করতে না পারলেও স্টেডিয়ামের বাইরে বিয়ার বিক্রির অনুমতি পেয়েছিল বুডওয়েজার।

তবে তাতে যে সব পণ্য বিক্রি সম্ভব হবে না সেটা আগেই বুঝতে পেরেছিল বিয়ার প্রস্তুতকারী কোম্পানিটি। তাই বিশ্বকাপ চলাকালে তারা ঘোষণা দিয়েছিল, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে যে দেশ সেখানে পাঠিয়ে দেওয়া হবে কাতারে নিয়ে আসা হাজার হাজার বোতল বিয়ার।

 

কাতারে ব্যবসায় ক্ষতি হলেও প্রতিশ্রুতি রেখেছে বুডওয়েজার। কাতার বিশ্বকাপের জন্য আনা বাড়তি বিয়ার আর্জেন্টিনায় পাঠিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। আর্জেন্টিনা পাঠানোর আগে অবশ্য বিয়ারের বোতলে কিছু পরিবর্তন আনা হয়েছে। লিওনেল মেসির ছবি ব্যবহার করে বিয়ারের বোতলকে দেওয়া হয়েছে নতুন রূপ।

বিনামূল্যে এই বিয়ার সংগ্রহ করতে পারবেন আর্জেন্টিনার সমর্থকরা। প্রতিদিন ৪১০ মিলিলিটারের ৩টি করে বোতল পাবেন একেকজন। তবে প্রাপবয়স্ক না হলে কেউ এই বিয়ার পাবেন না। বিশেষ এই উপলক্ষ্যে আর্জেন্টিনার বিভিন্ন জায়গায় বুডওয়েজার কোম্পানির দোকান খোলা হয়েছে। সেখান থেকেই বিয়ার নিতে পারবেন সমর্থকরা।

এদিকে বিয়ার বিক্রি করতে না দেওয়ায় বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হয়েছে বিশ্বকাপের অন্যতম স্পন্সর বুডয়েজারের। তাই ২০২৬ বিশ্বকাপের জন্য কোম্পানিটি ফিফাকে চুক্তির থেকে ৪০ মিলিয়ন পাউন্ড কম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮৭ কোটি ৫০ লাখ টাকার বেশি। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ফলে আগামী বিশ্বকাপে স্পনসরশিপ বাবদ ফিফার আয় কমবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu