1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেসি নন, আর্জেন্টাইন ‘পাগল’ বলছেন বিশ্বসেরা এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ সময় দর্শন

হুগো গাত্তিকে এ যুগের মানুষ কমই চিনবে। আর্জেন্টিনার এই গোলরক্ষক খেলেছেন ১৯৬৬ বিশ্বকাপ। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ঘরোয়া ফুটবলের জন্য। আর্জেন্টিনার শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখনো গাত্তির দখলে।

লোকমুখে পাগল (এল লোকো) নামে পরিচিতি পাওয়া গাত্তি সম্প্রতি আলোচনায় এসেছেন, স্বদেশী লিওনেল মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায়।

গত রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্ট সেরার পুরস্কার বাগিয়ে নেন লিওনেল মেসি। তারপরও গাত্তির কাছে মেসি নন, বিশ্বসেরা এমবাপ্পে। স্প্যানিশ টিভি চ্যানেল ‘এল চিরিনগুইতো’য় গাত্তি এই কথা বলেন। আর বিতর্কের সৃষ্টি হয়েছে তার কথা বলার ধরনে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে তিনি আনন্দ প্রকাশ করলেও, মেসিকে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেননি।

স্পেনের ওই টিভি অনুষ্ঠানে গাত্তি বলেছেন, ‘এটা সত্য যে মেসি ভালো খেলেছে। তবে আমার কাছে এমবাপ্পেই বিশ্বসেরা। তার ভবিষ্যৎও সবচেয়ে ভালো। তবে লোকে বলতে পারে, আমি আর্জেন্টিনাবিরোধী। কারণ আমি নিজে যা দেখি এবং বুঝি, সেই সত্যই বলি। ’

গাত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল, মেসি নিজের পারফরম্যান্স দিয়ে ডিয়েগো ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে পেরেছেন কি না? গাত্তি উত্তরে বলেছেন, ‘প্রথমত, কেউ পেলেকে ছাপিয়ে যেতে পারবে না। আর আর্জেন্টিনায় কেউ ডিয়েগোকেও পেছনে ফেলতে পারবে না। আমি জানি না, লোকে এসব মানবে কি না। তবে আমি ফুটবলকে এভাবেই দেখি। এটাই আমার দৃষ্টিভঙ্গি। যেমন ধরুন, ডি মারিয়া দুর্দান্ত খেলেছে। কিন্তু কেউ তাকে নিয়ে কিছু বলছে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu