1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় ৬ মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

থাইল্যান্ডে ১০৬ জন নাবিক নিয়ে যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় উদ্ধারকারীরা ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির নৌবাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, রোববার রাতে থাইল্যান্ডের উপসাগরে শতাধিক ক্রু নিয়ে ঝড়ের কবলে পড়ে যুদ্ধজাহাজটি। এ ১০৬ জনের মধ্যে ৩১ জন নাবিক নিখোঁজ ছিলেন।

থাইল্যান্ডের নৌবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয়, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়।  কর্মকর্তারা স্বীকার করেছেন যে, জাহাজে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না।

মঙ্গলবার থাই কর্তৃপক্ষ জানায়, জাহাজ ডুবির পর তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu