1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়! গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের ঝটিকা অভিযান: আটক একাধিক বেরিয়ে এলো গোপন তথ্য আলতাফ চৌধুরীকে করা জবাব দিলেন পটুয়াখালী জেলা বিএনপি

গলাচিপায় গাবুয়া টু গাবুয়া খেয়াঘাটের দক্ষিন পাড়ে রাস্তা না থাকায় ভোগান্তিতে জনগণ

সঞ্জীব দাস গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় গাবুয়া টু গাবুয়া খেয়াঘাটের দক্ষিন পাড়ে রাস্তা না থাকায় ভোগান্তিতে জনগণ। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হয়ে থাকেন।

গ্রামের দু’পাড়ের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই খেয়াঘাটটি। উপজেলার কোল ঘেঁষে রামনাবাদ নদীর শাখা গাবুয়া নদী পারাপারের এই গুরুত্বপূর্ণ খেয়া ঘাটটির দক্ষিন পাড় কাঁচা হওয়ায় সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলার গোলখালী ইউনিয়নের গাবুয়া, নলুয়াবাগী, আমতলী উপজেলার গাজীপুর, সোনাখালী, আঠারোগাছিয়া, হলুদিয়া গ্রামের মানুষ এই খেয়া ঘাট দিয়ে পারাপার হন। জনগুরুত্বপূর্ণ এই ঘাটটির দক্ষিন পাড় কাঁচা।

তাই দক্ষিন পাড়ে ওঠা নামা করা কষ্টকর। এ পাড়ে খেয়ার ইঞ্জিনচালিত নৌকা তীরে না ভিড়তে পারায় মানুষগুলোকে কাঁদা-পানিতে ভিজে নৌকায় উঠতে হয়। মোটরসাইকেল ও বাই সাইকেল পারাপার করতে গেলে এসব নৌকায় ওঠানামা খুব কষ্টসাধ্য। নৌকায় থাকা কাঠের তক্তা দিয়েই ওঠা নামা করতে হয়। গাবুয়া গ্রামের মোটরসাইকেল চালক মো. হাবীব মিয়া, জুয়েল, আ. রহিম, নাসির এরা বলেন, আমরা মোটরসাইকেল চালাই। প্রায় সময়ই গলাচিপা থেকে আমতলী আবার আমতলী থেকে গলাচিপা আসতে হয়। এই খেয়া পাড় হয়ে গেলে আমাদের সময় এবং পথ দুটোই কমে যায়।

কিন্তু খেয়ায় উঠতে গেলে মোটরসাইকেল নদীতে পড়ে যাওয়ার ভয় থাকে। মাঝে মাঝে ছোট খাটো দুর্ঘটনাও ঘটে। তাই এখানে খেয়ায় ওঠার রাস্তাটি হওয়া খুবই জরুরী। এতে আমাদের মত খেটে খাওয়া মানুষের উপকার হতো। এ বিষয়ে গাবুয়া টু গাবুয়া খেয়াঘাটের দায়িত্বে থাকা নজরুল মিয়া ও মো. জাহাঙ্গীর হাওলাদার জানান, প্রতি নিয়ত এ খেয়া দিয়ে হাজারো মানুষ পাড় হচ্ছে। দক্ষিন পাড়টি কাচা হওয়ায় মানুষের ভোগান্তির শেষ থাকে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও মহিলারা বেশি সমস্যায় পড়েন। আমরা সরকারীভাবে এ খেয়ার ডাক নিয়েছি।

কর্তৃপক্ষের কাছে দক্ষিন পাড়ের রাস্তা করার জন্য অনুরোধ করছি। এ খেয়াঘাটের ইজারাদার মো. মস্তফা মাতব্বর বলেন, দক্ষিন পাড়ে রাস্তা হলে যাত্রীসহ আমরা সকলে সুবিধা ভোগ করতে পারব। অনেকে বাধ্য হয়ে এ খেয়া পার না হয়ে অন্য পথ বেছে নেন। এতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছি। কর্তৃপক্ষের কাছে দক্ষিন পাড়ের রাস্তা করার জন্য আমরা বলেছি।

এর একটু সুরহা যত দ্রুত হবে ততই মঙ্গল। এ বিষয়ে গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, ‘গাবুয়ার উত্তর পাড়ে রাস্তা আছে কিন্তু দক্ষিন পাড়ের খেয়াঘাটটি কাঁচা হওয়ার কারণে নদী পার হতে সাধারণ মানুষের খুব ভোগান্তি হয়। সমস্যা সমাধানে বিষয়টি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে ভালো হয়।’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu