1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের বিশেষ সভা সম্পন্ন

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ সময় দর্শন

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সভায় ঢাকায় কর্মরত খুলনার ১০ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগ থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরতদের নিয়ে গঠিত এই ফোরামের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সভায় আলোচনা হয়।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের নির্বাহী কমিটির সভাপতি কাজী আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মধুসূদন মণ্ডল, রাশেদুল ইসলামসহ শতাধিক সদস্য।=

১০ জেলার সাংবাদিকদের সংগঠিত করে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামকে একটি শক্তিশালী আঞ্চলিক সাংবাদিক সংগঠনে রূপ দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন সদস্যরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সিনিয়র সদস্যদের উপস্থিতিতে দ্রততম সময়ের মধ্যে সদস্য তালিকা তৈরি শেষ করে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন বর্তমান নেতারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu