1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

টুইটারে সিইও পদের ভবিষ্যৎ ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিলেন মাস্ক

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৭২৯ সময় দর্শন

টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করবেন কি না সে সিদ্ধান্ত ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিয়েছেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ভোট দেয়ার সুযোগ করে দিয়ে তিনি লিখেছেন, ‘টুইটারের সিইও পদ থেকে আমার পদত্যাগ করা উচিত কি না? আমি ভোটের ফলাফল মেনে নেব। ‘

জরিপে এখন পর্যন্ত দেড় কোটিরও বেশি মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে মাস্কের পদত্যাগ করতে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৫৭ শতাংশ ব্যবহারকারী।

তবে কবে নাগাদ মাস্ক পদত্যাগ করবেন বা তার জায়গায় সিইও হিসেবে কে আসবেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। যদিও তিনি যে জরিপের ফলাফলের ব্যাপারে সিরিয়াস সেটা পরবর্তী এক টুইট বার্তায় ইঙ্গিত দিয়েছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, আপনি যা চাচ্ছেন তা পেয়ে যেতে পারেন তাই সতর্কভাবে চাইবেন। তিনি আরও বলেন, যারা ক্ষমতা চায় তারা ক্ষমতা পাওয়ার যোগ্য না।

রোববার টুইটার জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রামসহ প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লিঙ্ক পোস্ট করলে ব্যবহারকারীদের ব্লক করে দিবে। তবে তখনই ব্লক করা হবে যখন, ‘সেই অ্যাকাউন্টের প্রাথমিক উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বী মাধ্যমগুলোর প্রচার করা। ‘

এর আগে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেন ইলন মাস্ক। এর পর কর্মী ছাটাই থেকে শুরু করে বিতর্কিত ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করে বিতর্কের মুখে পড়েন মাস্ক। সম্প্রতি তার সমালোচনা করায় বেশ কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে নতুন বিতর্কের জন্ম দেন মাস্ক। এমন পরিস্থিতিতে টুইটারে তার সিইও পদের ভবিষ্যৎ ব্যবহারকারীদের ওপর ছেড়ে দিলেন মাস্ক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu