Dhaka 1:36 am, Wednesday, 6 May 2026

সবার আগে ‘থ্রি স্টার’ জার্সি গায়ে মেসি!

অপেক্ষাটা দীর্ঘ ৩৬ বছরের। সেই অপেক্ষা আর দীর্ঘায়িত হতে দেননি লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজরা। দুইবার হৃদয়ে রক্তরক্ষণের পর অবশেষে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। মেসির হাত ধরে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলবিসেলেস্তারা।

ফ্রান্সের মতো পরাশক্তিকে হারিয়ে বিশ্ব জয়ের আনন্দে ভাসছে আকাশী-সাদারা।

রোববার (১৮ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়ানো ম্যাচটি শেষ হতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। যেখানে মাঠের লড়াই হয়েছে ১২০ মিনিট, এরপর পেনাল্টি শ্যুটআউট। ১২০ মিনিটের এই খেলায় দুই দলই তিনটি করে গোল দেয়।  যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ফরাসিদের ৪-২ গোলে হারিয়ে শিরোপার মুকুট মাথায় তোলে আর্জেন্টিনা। সোনালি ট্রফিতে চুমু খান লিওনেল মেসি, প্রথমবারের মতো উঁচিয়ে ধরেন বিশ্বকাপ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোপা জয়ের মুহূর্ত থেকে শুরু করে ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি শেয়ার করেছেন আর্জেন্টিনা দলের অনেকেই। করেছেন লিওনেল মেসিও। সেখানের একটি ছবিতে দেখা যায় ‘থ্রি স্টার’ জার্সি গায়ে মেসি। চ্যাম্পিয়ন দলের অধিনায়কই শিরোপা গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী মেসিও তাই করেছেন।

আন্তর্জাতিক ও ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে দুই ফাইনালিস্টের জন্য চ্যাম্পিয়ন জার্সি তৈরি করে রাখা হয় আগে থেকেই। কাতার বিশ্বকাপের ফাইনালে অংশ নেয়া দুই দলের জন্যও আগে থেকে তৈরি ছিল চ্যাম্পিয়ন জার্সি। তৈরি ছিল চ্যাম্পিয়ন বাসও। এমবাপ্পেদের হতাশ করে শেষ হাসি হেসেছেন মেসিরা।

ম্যাচ শেষে দেখা যায় আর্জেন্টিনা দলের ফুটবলাররা ‘থ্রি স্টার’ জার্সি গায়ে উদযাপন করছে। এরপর লুসাইল স্টেডিয়াম থেকে টিম হোটেলে ছাদ খোলা বাসে চড়ে যান মেসিবাহিনী। বাসটিতে লেখা ছিল, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সবার আগে ‘থ্রি স্টার’ জার্সি গায়ে মেসি!

আপডেটের সময় : 05:21:24 pm, Monday, 19 December 2022