1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪ হাজার, মামলা ৫ হাজার ১৩২

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে গ্রেপ্তার হয়েছেন প্রায় ২৪ হাজার জন। এর মধ্যে ৭২ জন সন্ত্রাসী ও জঙ্গি রয়েছেন বলে জানায় পুলিশ। এছাড়া অভিযানে দুই লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ করার লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান চলে। ১৫ দিনে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়।

অভিযানে মোট গ্রেপ্তার করা হয় ২৩ হাজার ৯৬৮ জনকে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি আট হাজার জনকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি।

পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে- আটটি শুটারগান, তিনটি পিস্তল, পাঁচটি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশিয় অস্ত্র।

১৫ দিনে মাদকের মধ্যে উদ্ধার হয়েছে- দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, গাঁজা সাত হাজার ৫৮১ কেজি, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস)।

পুলিশ সদরদপ্তর থেকে দেওয়া অভিযানের আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ও বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট নিরাপদ করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে পরিচালিত হয় অভিযান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu