1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মেসির হাতে বিশ্বকাপ দেখে নিশ্চয় ম্যারাডোনা হাসছে: পেলে

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ সময় দর্শন

১৯৮৬ বিশ্বকাপে শেষবার আর্জেন্টিনাকে উল্লাসে ভাসিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এরপর ১৯৯০ সালে দলকে বিশ্বমঞ্চে নিয়ে গিয়েছিলেন আরো একবার। তবে বিশ্বকাপ জেতাতে পারেননি ম্যারাডোনা। তাতে অবশ্য ফুটবল ঈশ্বর হতে অসুবিধা হয়নি ম্যারাডোনার।

এরপর বেঁচে থাকা অবস্থায় আর্জেন্টিনার তৃতীয় শিরোপা দেখার ইচ্ছা ছিল তার। তবে পেরে উঠেননি। সেই ম্যারাডোনাকে ছাড়াই প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারে। যেখানে তার উত্তরসূরিরা উঁচিয়ে ধরে তৃতীয় শিরোপা। ম্যারাডোনা থাকলে হয়তো বুক চাপরে চিরচেনা ভঙ্গিতে গ্যালারিতে বসে উল্লাসে মাততে দেখা যেত তাকেও।

ম্যারাডোনা থাকলে কতটা খুশি হতেন তিনি। মেসির হাতে একটি বিশ্বকাপ ট্রফি দেখে কতটা উদযাপনে মাততেন তিনি সেটি জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন। ’

বিশ্বকাপ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে পেলেকে। এমনকি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ‘প্যালিয়েটিভ কেয়ার’–এ রাখা হয়েছিল তাঁকে। আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার নিজের গল্প বলছে। আর এটা সব সময়ের মতোই চিত্তাকর্ষকভাবে। ’

এখানেই থামেননি পেলে। এরপর তিনি যোগ করেছেন, ‘মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে। এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন। ’

পেলে কিলিয়ান এমবাপ্পের কথাও লিখেছেন। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। এর আগে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে ফাইনালে করেছিলেন এক গোল।

এমবাপ্পের প্রশংসা করতে গিয়ে এর সবই টেনে এনেছেন পেলে, ‘আমার প্রিয় বন্ধু, এমবাপ্পে, ফাইনালে চার গোল করেছে। আমাদের খেলাটির দর্শনীয় এই ভবিষ্যৎকে দেখাটা ছিল অসাধারণ এক ব্যাপার। ’ পেলে এরপর অভিনন্দন জানিয়েছেন এবারের বিশ্বকাপে অসাধারণ খেলা মরক্কোকেও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu