1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুপ্রিম কোর্ট বরাবরই সাহসিকতার প্রতীক: প্রধানমন্ত্রী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

স্বাধীনতা যুদ্ধের অপরাধীদের ফাঁসি থেকে শুরু করে জাতীর পিতা হত্যাকারীদের ফাঁসি কার্যকরে সুপ্রিম কোর্টের সাহসী পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে তখন দেশের জনগণের বিপুল সমর্থন পেয়ে আমি সিদ্ধান্ত নেই দেশে ফিরে আসবো। আমি এমন এক দেশে ফিরে আসি যেখানে আমার বাবার হত্যাকারীদের রাজনীতিতে আসার সুযোগ দেয়া হয়েছিলো।

যেখানে যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসানো হয়েছিলো। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব বড় বড় পদে সেইসকল স্বাধীনতা বিরোধীদের দেয়া হয়েছিলো।

শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো, যখন জাতীর পিতাকে হত্যা করা হলো তখন আমি আর আমার ছোটবোন রেহানা বিদেশে ছিলাম। এ কারণে আমরা বেঁচে যাই। কিন্তু এরপরে আমাদের দেশে আসতে দেয়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারী খন্দকার মোস্তাক ও পরে জিয়াউর রহমান। আমরা তখন বিদেশে রিফিউজির মতো ছিলাম। রেহানার পাসপোর্ট রিনিউ করে দেয়নি তারা।

শেখ হাসিনা বলেন, আমার একটাই লক্ষ ছিলো যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই আদর্শ প্রতিষ্ঠা করা ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সেইসাথে মানুষের জীবনকে উন্নত করা যা আমার সারাজীবনের স্বপ্ন। আমি বহুবার বিচার চেয়েছি কিন্তু পাইনি। আমার মামলা করার অধিকারও ছিলো না। কারণ তখন ইনডেমনিটি আইন ছিলো। তার ২১ বছর পরে আমরা সরকার গঠন করি।

এসময় প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার বিপক্ষে অর্ডিন্যান্সটা যাতে বাতিল না হয় সেটা নিয়ে বিরোধী পক্ষ সবসময়ে সক্রিয় ছিলো। কিন্তু সুপ্রিম কোর্টে সেটা আসার পরে বাতিল হয় এবং আমরা পার্লামেন্টেও সেটা বাতিল করি। এরপরেই আমরা স্বাধীনতাবিরোধীদের বিচার কাজ শুরু করতে পারি। সে সময়ে যারা সাহস করে আদালতের রায় দিয়েছিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এর জন্য সাবেক বিচারপতি তোফাজ্জল সাহেবকে ধন্যবাদ জানাই।

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা জনগণের ভোট চুরি করে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ ভুয়া জনপ্রিয়তা নিয়ে আসনে বসে। অবৈধ ক্ষমতা বৈধ করতো। সেই প্রক্রিয়া বন্ধ করার জন্যেও সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। এর ফলে সুপ্রিম কোর্ট সবসময়ে সাহসিকতার পরিচয় দিয়ে আসছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu