1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে, সেলেসাওদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আজ মাঠে নামবে বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে। এরই মধ্যে অন্যরকম এক কাণ্ড ঘটিয়েছেন নারায়ণগঞ্জের এক ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সেই ব্রাজিল সমর্থক।

দুধ দিয়ে গোসল করার সেই ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামের ব্রাজিলের সমর্থক মো. জুয়েল রানা দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় জুয়েল রানার আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা সংক্রান্ত ৪ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল রানা একজন ব্যবসায়ী। আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে জুয়েল রানা বলেন, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বড় একটি বালতিতে রাখা আছে দুধ। সেখান থেকে একটি মগে করে জুয়েল মাথায় দুধ ঢালছেন। এসময় স্থানীয় আর্জেন্টিনার সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষারের নেতৃত্ব তিনি আজীবন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকবেন বলেও জানান।

স্থানীয় মেম্বার আবুল হোসেন তুষার বলেন, সোনারগাঁ উপজেলার আর্জেন্টিনার সমর্থক বিপুল, আর্জেন্টিনা একটি সেরা দল, সেই বোধোদয় জুয়েল রানার মাঝে জন্মেছে, সে জন্য তাকে শুভেচ্ছা জানাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu