1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রেমে বাধা, অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

প্রেমে বাধা দেওয়ায় নড়াইলের লোহাগড়ায় এক কলেজছাত্র আত্মহত্যা করছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল রায়হান (১৮) ওই গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র ছেলে ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রাতুলের প্রেমের সম্পর্ক ছিল।

রাতুলের বাবা-মা বিষয়টি জানতে পেরে এতে বাধা দেন। শনিবার দুপুরে রাতুলের প্রেমিকা তাদের বাড়িতে আসে। এ সময় রাতুলের বাবা-মা ওই মেয়ের বাবাকে ডেকে তাকে ফেরত পাঠান এবং বকাঝকা করেন।

এ ঘটনায় রাতুল নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, রাতুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে অপমৃত্যুর মামলা রজু হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu