1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোম্পানীগঞ্জের মুছাপুরে বন্য কুকুরের আক্রমনে ১৭৫টি ভেড়ার মৃত্যু

কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে বন্য কুকুরের আক্রমন ও কামড়ে ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। ১৫ই ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ০৯ঃ০০ ঘটিকায়  নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন এর ভেড়ার খামারে বন্য কুকুর  আক্রমণ করে এতে তার নিজের ১৪৮ টি, খানসাহেবের ২১ টি এবং  মিজানুর রহমান চৌধুরীর ৬ টি সহ মোট ১৭৫ টি ভেড়ার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ ও সোনাগাজীর  সীমান্তবর্তী  আবুইল্যার চর এলাকায়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি চিকিৎসক মোঃ এনায়েত উল্যাহ জানান এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৮ লক্ষ টাকা।

উল্লেখ্য যে নজরুল ইসলাম চৌধুরী শাহীন কৃষি গবেষণা ফান্ড (KGF) কতৃক ঘোষিত একজন সফল খামারী। এ ব্যাপারে জানতে খামার মালিক নজরুল ইসলাম চৌধুরী শাহীন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নোয়াখালীর দক্ষিন চরাঞ্চলে এটি স্মরণীয় একটি প্রাণী ট্রাজেডি। খামারটি পুনরায় শুরু করতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu