1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হাতে চুমু খেলেন শাহরুখ, যা বললেন এই অভিনেত্রী

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

শুরু হয়েছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  বৃহস্পতিবার বিকাল ৪টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বসে তারকাদের মেলা। আট দিনব্যাপী (১৫ থেকে ২২ ডিসেম্বর) চলবে এ উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের মহা তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে টালিউডের অনেকেই উপস্থিত ছিলেন সেখানে।

ছিলেন কলকাতার ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তৃণা সাহা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও ছিলেন।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখের সঙ্গে আলাপের পর স্বপ্ন পূরণের অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী তৃণা সাহা। অনুষ্ঠানে মঞ্চে টিভি তারকাদের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন কলকাতার এই অভিনেত্রী।

শাহরুখের ঠিক পিছনে গোলাপি শাড়িতে দেখা মিলল তাঁর। সুপারস্টারের সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল বহু বছরের। তৃণা জানান, সেই স্বপ্নপূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহরুখের সঙ্গে পরিচয় করিয়ে দেন তাঁর। পাল্টা তৃণার হাত ছুঁয়ে স্নেহের চুম্বন করলেন বাদশাহ।

তৃণা-শাহরুখ সাক্ষাতে ঠিক এক মিনিট কথা হয়েছে বলেও জানান তৃণা। অভিনেত্রী বলেন, ‘আসলে আমার ওই মঞ্চে বসার কথাই ছিল না। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বললেন মঞ্চে বসতে। টিভির জগৎ থেকে আমিই একমাত্র ছিলাম সেই মঞ্চে। এটা প্রাপ্তি। বসলাম ঠিক শাহরুখের পিছনে। ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখা করব ওঁর সঙ্গে। আলাপ করিয়ে দিলেন দিদি’।

তিনি বলেন, ‘প্রথম আলাপে আমার হাতে আলতো চুম্বন করলেন। আমি সেখানেই যেন শেষ হয়ে গেলাম। ‘

‘দিওয়ানা’ ছবি দেখেই শাহরুখের ভক্ত হয়েছেন বলে অভিনেতাকে জানিয়েছিলেন তৃণা। শুধু শাহরুখ নয়, কথা হয়েছে রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও।

শাহরুখের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। তৃণা বলেন, ‘বহু বছরের স্বপ্ন পূরণ হলো কাল, গতকাল যে কার মুখ দেখে উঠেছিলাম!’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu