1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরকীয়ার জেরে হত্যা, দুইজনের ফাঁসি

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬১৪ সময় দর্শন

 

কিশোরগঞ্জের ভৈরবে নবী হোসেন হত্যা ও লাশ গুমের মামলায় এক নারীসহ দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ দুপুরে অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ আদেশ দেন। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-কাজী নজরুল ইসলাম (৩৫) ও সুমনা ওরফে শিলা (২৮)।  রায় ঘোষণার সময় কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকলেও সুমনা ওরফে শিলা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। খালাসপ্রাপ্তরা হলেন আশরাফুল রাসেল ও শরীফ মিয়া।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আবু সাইদ ইমাম মামলার বরাত দিয়ে জানান, কাজী নজরুল ইসলামের সঙ্গে সুমনা বেগম শিলার বিয়ের পর দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সুমনা বেগম শিলা কিশোরগঞ্জের ভৈরবের চণ্ডিবেড় দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসা ভাড়া নিয়ে থাকতেন। সে সময় উত্তরপাড়া এলাকার বিবাহিত নবী হোসেনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই সময়ে আবারও নজরুল ইসলামের সঙ্গে সুমনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে সুমনার বিরোধ সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে ২০১৪ সালের ২১ ডিসেম্বর নবী হোসেনকে ফোন করে তাঁর ভাড়া বাসায় নিয়ে যান সুমনা। ওইদিন গভীর রাতে নজরুলের সহায়তায় নবী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। পরে লাশ ছয় টুকরো করে ভৈরবের কয়েকটি স্থানে লুকিয়ে রাখা হয়।

২৩ ডিসেম্বর পুলিশ নিহতের মৃতদেহের আংশিক ও ২৫ ডিসেম্বর মৃতদেহের বাকি অংশ উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন নিহতের স্ত্রী বিলকিছ বেগম। পরে মামলাটি সিআইডিতে পাঠানো হয়।

দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ২০১৬ সালের ২১ জানুয়ারি চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।আসামিপক্ষে অ্যাডভোকেট জহিরুল হক মামলাটি পরিচালনা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu