1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপার গোলখালীতে ভিজিডি কার্ডের আবেদন শেষে চলছে যাচাই-বাছাই

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় উপজেলার ১২টি ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে ভালনারেবল উইমেন বেনিফিট-ভিডব্লিউবি (২০২৩-২০২৪) চক্রের কার্ড (ভিজিডি কার্ড) এর জন্য আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এখন চলছে সরেজমিনে যাচাই-বাছাইর কাজ।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনভর উপজেলার গোলখালী ইউনিয়নের যাচাই-বাছাইর কাজ চলে। ভিডব্লিউবি মূলত গ্রামীণ অসহায়, দুঃস্থ মহিলাদের কার্ডের মাধ্যমে ২ বছর মেয়াদী-প্রতিমাসে ৩০ কেজি চাল সহায়তার একটি কর্মসূচী। পূর্বে এ কর্মসূচির নাম ছিল ভিজিডি। যার বর্তমান নাম ভিডব্লিউবি।

গলাচিপা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, ইউনিয়নের আয়তন, দারিদ্রতা ও পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর অবস্থার পরিস্থিতি বিবেচনায় ভিডব্লিউবি কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। ভিডব্লিউবি (২০২৩-২০২৪) চক্রের কার্ডের জন্য অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত তালিকাদের কার্ড ও চাল দেয়া হবে।

এ সময় গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার, ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের ৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়া, সাধারণ সম্পাদক মো. হালিম হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল প্যাদা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর আলম জিকু, ইউনিয়ন যুবলীগ নেতা রবি আকন, গৌতম হাওলাদার, নাসিরউদ্দিন হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu