1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আসামী ধরতে গিয়ে আহত পাঁচ পুলিশ

নিজেস্ব প্রতিবেদক।
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৫৪৯ সময় দর্শন

পিরোজপু পৌরসভার ২নং ওয়ার্ডের কুমারখালী এলাকায় আসামি ধরতে গিয়ে রোববার রাতে হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো. আজাদ জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসের ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) চুরির ঘটনা ঘটে। ওই চুরির মামলার আসামি মেহেদী হাসান সিকদার (২৭) ওরফে হাসান সিকদারকে গ্রেফতার করতে রোববার রাত ২টার দিকে পুলিশ কুমারখালী এলাকায় যায়। এ সময় ওই এলাকার ১০-১২ জনের সন্ত্রাসী দল পুলিশের ওপর হামলা চালায়।

তিনি জানান, হামলায় অভিযানে থাকা এসআই সৈকত হাসান সানি, এসআই মাহমুদুল হাসান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেনসহ পাঁচজন জখম হন। হামলায় গুরুতর আহত পুলিশের এএসআই মো. খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের কুমারখালী এলাকার আনোয়ার হোসেন শিকদারের ছেলে মেহেদী হাসান শিকদার ওরফে হাসান সিকদার (২৭), সাহা শিকদারের ছেলে সোহেল শিকদার (৪০), মারুফ খানের ছেলে সৌরভ (২০), আবুল বাসার শেখের ছেলে রেজাউল শেখ (২৫), সোহেল শিকদারের ছেলে শুভ (২০), আবুয়াল কাজীর ছেলে জুয়েল কাজী (২৫), পৌরসভার নরখালী এলাকার ওসমান (৩০) ও শেখপাড়ার শিবু দাসের ছেলে শাওন দাস (২২।

এ ঘটনায় সোমবার এসআই মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu