1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘জনগণ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার চায়’

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

দেশের মানুষ আগামী দিনে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে এ দেশে গণতান্ত্রিক সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এ সরকার দিনের ভোট রাতেই ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় আছে। একই ভাবে আবারও ক্ষমতায় থাকতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বীর মুক্তিযোদ্ধা, তাকেও কারাগারে রাখা হয়েছে।

আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র মহাসচিব রিজভী আহমেদ, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলনসহ আমাদের হাজারের ওপরে নেতাকর্মী ৭ থেকে ১০ ডিসেম্বরে গ্রেফতার হয়েছে। এসব সরকারের দমননীতির নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ। এই ঘটনার পর সারাদেশের মানুষ বিক্ষুব্ধ।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা যে ১০ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দিয়েছি, সে ১০ দফার পক্ষে এ দেশের সব জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি। যুগপৎ আন্দোলনের কথা আমরা ঘোষণা করেছি। যুগপৎ আন্দোলনে কে আসবে, কে না আসবে এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। যারা এ সরকারের বিদায় চায়, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, এ ইস্যুতে আন্দোলন করলে আমরা তো নিষেধ করতে পারি না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আমান উল্লাহ আমান প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu