1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঘন কুয়াশার মধ্যে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ৪

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও একজন।

ঘন কুয়াশার মধ্যে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে  উপজেলার সাকোয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫) ও রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের অটোরিকশা চালক নুরুল ইসলাম (৫০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে চার যাত্রী নিয়ে গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিল একটি সিএনজি। যানটি সাকোয়া ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামিম মিয়া, তার স্ত্রী শিমু সরকার ও খালাত ভাই শাকিল হোসেন মারা যান। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক নুরুল ইসলাম মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘দুর্ঘটনায় চারজন মারা গেছে। দুর্ঘটান কবলিত যান দুটি থানায় আনা হয়েছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu