1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ. লীগের অপশাসন থেকে বিদেশিরাও নিরাপদ নয়: বিএনপির সাংগঠনিক সম্পাদক

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ক্ষমতাসীন আওয়ামী লীগের অপশাসন থেকে বিদেশিরাও নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘তাদের অপশাসন থেকে বিদেশিরাও নিরাপদ নয়। আওয়ামী লীগের নির্দেশে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

আমরা এর তীব্র নিন্দা জানায়। ’

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রিন্স বলেন, ‘সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গ্রেপ্তার ও গায়েবি মামলার পর আবারও গুম-খুনের পথ বেছে নিয়েছে। গুম-খুন থামছে না। আবারও বেছে বেছে আমাদের নেতাকর্মীদের তুলে নেওয়া হচ্ছে।

‘ছাত্রদল নেতা আব্দুর রহিমকে ১২ ডিসেম্বর ডিবির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা স্বীকার করেছে না। ৭ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলার পর থেকে এখনও অনেক কর্মী নিখোঁজ রয়েছে। ’

সরকারের আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত জানিয়ে বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘তাদের আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও সংবিধান বিরোধী। সরকারের দুঃশাসনে দেশ মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। জনগণ ফ্যাসিবাদকে মোকাবেলা করতে রাজপথে নেমে এসেছে। আন্দোলন তীব্র করা হচ্ছে। এই আন্দোলন কোনোভাবেই নস্যাৎ হবে না। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি সৌহার্দ্যের রাজনীতি করে, সংঘাতের পথে যেতে চায় না। ’ এ সময় ২৪ ডিসেম্বর রাজধানীতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় ওইদিন বিএনপির গণমিছিল কর্মসূচির তারিখ পরিবর্তন হবার ইঙ্গিত দেন তিনি।

ফখরুল-আব্বাসের কথা টেনে প্রিন্স বলেন, ‘মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ সাবেক এমপিরা কারাগারে ডিভিশন পাবার কথা থাকলেও শুরুতে তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। তারা চিকিৎসা সুবিধা পাচ্ছে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu