Dhaka 4:56 am, Wednesday, 6 May 2026

টেল-এন্ডারদের ভূমিকায় ৪০৪ রানে থামল ভারত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে টেল-এন্ডারদের ভূমিকায় ৪০৪ রানে থামল ভারত। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে খেলতে নামে ভারত। আজ আরও ১২৬ রান যোগ করে অবশেষে ৪০৪ রানে অলআউট হয়।

প্রথম সেশন থেকেই দাপট দেখিয়েছে ভারতের টেল-এন্ডাররা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে অপরাজিত ৮২ রান নিয়ে মাঠ ছাড়েন আইয়ার। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতে তাকে প্যাভিলিয়নে ফেরান এবাদত হোসেন। এবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ১০ চারে ১৯২ বলে ৮৬ রান করে ফেরেন আইয়ার। আইয়ার ফিরে গেলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৩০০ পেরিয়ে যায় ভারতীয়রা। দ্রুতই উইকেট তুলে নিতে না পারায় ক্রমশ চাপ বাড়তে থাকে টাইগারদের।

টাইগারদের ভুগায় ভারতীয় দুই টেল এন্ডারের দুই ব্যাটার। রবিচন্দন অশ্বিনের ৫৮ এবং কুলদীপের ৪০ রানে ব্যাটে ৪০৪ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৭৮ রান। বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক লোকেশ রাহুল।

প্রথম দিনে প্রথম সেশনে ৪৮ রানে ৩ উইকেট, এরপর দ্বিতীয় সেশনে ১১২ রানে ভারত ৪ উইকেট হারালে দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিল সবাই। কিন্তু চেতেশ্বর পুজারা এবং স্রেয়াশ আইয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন।

তবে দিনের শেষ ভাগে আরও দুটি উইকেট তুলে নিয়ে টাইগারদের পুনরায় ছন্দে ফেরান তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। ৯০ রান করা চেতেশ্বর পুজারাকে ফেরান তাইজুল এবং দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে এলবিডব্লিউতে শিকার করেন মিরাজ। শেষ পর্যন্ত প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছিল ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

টেল-এন্ডারদের ভূমিকায় ৪০৪ রানে থামল ভারত

আপডেটের সময় : 04:48:55 pm, Thursday, 15 December 2022