1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলস্থলে যান তিনি। এ সময় সম্মেলন মঞ্চে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুব মহিলা লীগের নেতাকর্মীরা। পরে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ (বৃহস্পতিবার)। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব মহিলা লীগের সম্মেলনে কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টার দিকে অনুষ্ঠানিকভাবে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতিত্ব করছেন বর্তমান সভাপতি নাজমা আক্তার এবং পরিচালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক অপু উকিল।

২০০২ সালের যুব মহিলা লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালে সাবেক ছাত্রলীগ নেত্রীদের নিয়ে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সে কমিটিতে বর্তমান সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক ছিলেন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল সে কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালে। সে সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৭ মার্চ। ওই সম্মেলনে নাজমা আক্তার ও অপু উকিল পুনর্নিবাচিত হন।

এবারের সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে আলোচনা চলছে। সংগঠনের শীর্ষ দুই পদে কারা আসবেন তা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। বিকল্প নেতৃত্বের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড।

তবে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কেউ কেউ বলছেন, সংগঠনের ভেতর থেকে একজন এবং বাইরে থেকে আরেকজনকে শীর্ষ পদ দেওয়া হতে পারে। আবার কারও মতে আগের নেতৃত্ব থেকেই কেউ না কেউ আসতে পারেন শীর্ষ পদে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu