1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে অবৈধ পন্থায় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ সময় দর্শন

পটুয়াখালীতে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ। পটুয়াখালীতে অবৈধ পন্থায় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যপটুয়াখালী সদর উপজেলাধীন কালিকাপুর ছালেহিয়া দাখিল মাদরাসায় গোপনে বিধিবর্হিভূতভাবে ম্যানেজিং কমিটি গঠন ও কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী জমিদাতা মো: ইসহাক গাজী বলেন পটুয়াখালী সদর উপজেলাধীন, পটুয়াখালী পৌরসভার ০৯ নং ওয়ার্ডে অবস্থিত কালিকাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসায় লোক চক্ষুর আড়ালে অতি গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেন। যার সভাপতি পদ লাভ করেছেন অত্র মাদরাসারই অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এবং বর্তমান সুপারিনটেনডেন্ট এর বেয়াই (ছেলের শ্বশুর) আ,ন,ম জয়নুল আবেদীনকে।

তিনি পরপর দু’বার অতি গোপনে অবৈধভাবে সভাপতি নিযুক্ত হন। দুই বেয়াই লোক চক্ষুর আড়ালে বিজ্ঞপ্তি দিয়ে ৪র্থ শ্রেণির কর্মচারির বিভিন্ন পদে নিয়োগ বানিজ্য, মাদরাসার অর্থ তসরুফসহ সরকারি খাল ভরাট করা, মহিলা মাদরাসা তৈরি করার নামে জমি জবর দখল করে রাখার ও অভিযোগ রয়েছে ,এ ছারা চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ নিয়েছেন আ.ন.ম জয়নুল আবেদীন (অবৈধ সভাপতি) এর ছেলে, ও পুত্রবধুকে। এ ছাড়াও ম্যানেজিং কমিটিতে কিছু ব্যক্তি সদস্য পদে রয়েছেন, যা তারা নিজেরাও জানেন না। তাদের স্বাক্ষর জাল-জালিয়াতি করে তাদের মনোনয়ন ফরম পূরণ পূর্বক সদস্য পদে রেখেছেন।

এ বিষয়ে এলাকাবাসী উক্ত ম্যানেজিং কমিটি ও নিয়োগ বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দয়ের করেণ। উপরোক্ত ম্যানেজিং কমিটি ও নিয়োগ বাতিল করে বৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন ও নিয়োগ প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারি দাবী জানান আবেদন কারি।

 

https://youtu.be/I1xvqZqndu0

 

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu