1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ বছর আগে মেসির ভক্ত হয়ে ছবি তোলা সেই কিশোরের কী ভাগ্য!

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

কাতারে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠে আর্জেন্টিনা। আর সেই ম্যাচের নায়ক আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ। মঙ্গলবারের (১৩ ডিসেম্বর) ম্যাচ শেষে আলভারেজ এবং মেসির একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১০ বছর আগের সেই ছবিতে একজন ভক্ত হিসেবে মেসির সাথে ছবি তুলেছিলেন আলভারেজ, আর ১০ বছর পর মেসির সতীর্থ হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি।

কোপা লিবার্তাদোরেসের হয়ে এক ম্যাচে ৬ গোল করে আলোচনায় এসেছিলেন তিনি। আর আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ান গত জুনে। নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই  রীতিমতো তারকা বনে গেছেন আলভারেজ। আর্জেন্টিনার ফাইনালে উঠার পথে করেছেন ৪ গোল। সেমিফাইনালে তার জোড়া গোলেই ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায় যে, মেসি-আলভারেজের যুগলবন্দীতেই ফাইনালে পৌঁছেছে দলটি। ১০ বছর আগে একজন ভক্ত হিসেবে মেসির সাথে ছবি তুলা আলভারেজ ১০ বছর পর শুধু মেসির সতীর্থই নয় দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ইতালিয়ান সংবাকর্মী ফ্যাব্রিজিও রোমানো তার এক টুইটে জানান, মেসির সঙ্গে এই ছবিটি ১০ বছর আগে তুলেছিলেন আলভারেজ। একজন ভক্ত হিসেবে ছবিটি তুলেছিলেন। তখন আলভারেজের বয়স ১২ বছর। অর্থাৎ,আলভারেজ তখনো কোনো ক্লাবের বয়সভিত্তিক দলে যোগ দেননি। তখন থেকেই মেসির সাথে খেলার স্বপ্ন দেখেছিলেন তিনি। আর ১০ বছর পর সেই স্বপ্ন পূরণ হয়েছে আলভারেজের। স্বপ্ন ও পরিশ্রম মানুষকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দিতে পারে সেটিরই যেন উজ্জ্বল দৃষ্টান্ত আলভারেজ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu