1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত জেরে বিল্লাল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বিল্লাল ওই গ্রামের পশ্চিমপাড়ার মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, ভোরে নামাজ শেষে বিল্লাল মন্ডল চা খেতে নিকটস্থ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তার সাথে ছিল ছেলে আনিসুর, প্রতিবেশী মিঠু ও আরশেদ। বাজারের কাছাকাছি মধ্যপাড়া মোড়ে এলে দুই দিক থেকে লাঠি, হাতুড়ি, হাঁসুয়া ও বল্লম নিয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায় প্রতিপক্ষের ১০/১২জন। এতে সকলেই দৌঁড়ে পালাতে গেলে প্রতিপক্ষের হাতে আটক হয় বিল্লাল। তারা বিল্লালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশেপাশের লোকজন সহ পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু জানান, বিল্লাল মন্ডলের ছোট ভাই মোজাচ্ছের মন্ডল প্রতিবেশী খালেক ও তার ২ ভাই আইয়ুব ও ইয়াকুবের কাছ থেকে জমি কেনেন ২০ বছর আগে। সম্প্রতি ওই জমিতে মায়ের অংশ দাবি করে জমি বিক্রেতা খালেক ও তার ভাইয়েরা।

এতে বিরোধ সৃষ্টি হলে দুই সপ্তাহ আগে বড়াইগ্রাম থানা-পুলিশের সহায়তায় একটি আপোষ মীমাংসা হয়। কিন্তু তারপরেও তাদের বিরোধ থামেনি এবং এরই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুলিশ টহল রয়েছে। এ ঘটনায় একই গ্রামের মোহাম্মদ মাস্টার, খালেক, নিপন, মনজুর, নাফিজ সহ ৯ জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu