1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে দাফনের দেড় মাস পর মরদেহ উত্তোলন

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

শেরপুরে দাফনের দেড় মাস পর আদালতের নির্দেশে লিটন মিয়া ওরফে হিটলার (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া কান্দাপাড়া গ্রামে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের উপস্থিতিতে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত হিটলার ওই গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে ও তিন কন্যা সন্তানের জনক। এদিকে প্রতিপক্ষের চুরির শঙ্কায় গত দেড় মাস যাবত কবরস্থানটি পাহারা দিয়ে রেখেছিলেন স্বজনরা।

ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ, নিহতের স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতে লিটন মিয়া হিটলারকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় মৃত সেকান্দর আলীর ছেলে মো. শহীদুল ইসলাম শুভ, মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুল মতিনসহ তার সহযোগীরা। পরদিন সকালে স্থানীয় মসজিদের সামনে পাওয়া যায় হিটলারের লাশ। পরে অভিযুক্তরা হিটলারের স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে দাবি করে তার লাশ তড়িঘড়ি করে দাফন করে। পরবর্তীতে হিটলারের স্বজনরা জানতে পারেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম শুভসহ কয়েকজন মিলে হিটলারকে হত্যা করে মসজিদের সামনে ফেলে রাখা হয়। পরে হিটলারের ভাতিজা আবির ইসলাম বাদী হয়ে মৃত সেকান্দর আলীর ছেলে মো. শহীদুল ইসলাম শুভ, মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুল মতিন, মৃত আব্দুর রশীদের ছেলে মো. ফিরোজ মিয়া (৩০), মো. রহুল আমীন (৪০), সেকান্দর আলীর ছেলে মো. চঞ্চল মিয়া (৪৫), মৃত মোশারফ হোসেনের ছেলে মো. মমিনুল ইসলাম (৪৫)সহ ৭জনকে আসামি করে ৩০ অক্টোবর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সদর থানা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আদালত।

পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত হিটলারের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট করার নির্দেশ দেয়। ওই নির্দেশের প্রেক্ষিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে কবর থেকে হিটলারের মরদেহ উত্তোলন করা হয়।

এদিকে আদালতে মামলা করার পর থেকেই হিটলারের লাশ কবর থেকে চুরির ভয়ে গত দেড়মাস ধরে পাহারা দিচ্ছিল তার স্বজনরা।

নিহতের স্ত্রী তাছলিমা বেগম বলেন, আমার স্বামীকে বাড়ি থেকে ডাইকা নিয়া তারা মাইরা ফেলছে। আমার ৩টি মেয়েকে যারা এতিম করেছে, আমি তাদের ফাঁসি চাই।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহের উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের আলোকেই পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu