1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইশরাকের বাসায় অভিযান, কেয়ারটেকার আটক

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১টা থেকে রাত ২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। তবে ইশরাক কিংবা তার পরিবারের কোনো সদস্য এ সময় বাসায় ছিলেন না।

ইশরাকদের পারিবারিক গাড়ি চালক হাজী আব্দুর রশিদ রাত পৌনে তিনটার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান শেষে চলে যাওয়ার সময় তারা বাসার কেয়ারটেকার মহসিন মিয়াকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, চার গাড়ি পুলিশ অভিযানে অংশ নেয়। তারা চলে যাওয়ার সময় পরিচয় জানতে চাইলে নিজেদের ডিবি পুলিশ বলে জানায়।

এর আগে বিএনপির  মিডিয়া সেলের  সদস্য শায়রুল কবির খান জানান, খবর পেয়েছি সোমবার দিবাগত রাত দেড়টার  দিকে বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের গোপীবাগের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি করতে প্রবেশ করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu